অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৩ জন

নাটোরে মহাসড়কে টমেটো ফেলে চাষিদের বিক্ষোভ

মহাসড়কে টমেটো ফেলে চাষিদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
মহাসড়কে টমেটো ফেলে চাষিদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

কৃষি পণ্যের ওপর বর্ধিত ভ্যাট ট্যাক্স-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন চাষিরা। একই সঙ্গে বিক্ষুব্ধ কৃষক ও সরবরাহকারীরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

এ সময় মহাসড়কের দুপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ভোগান্তিতে পড়েন ঢাকা ও রাজশাহীগামীর শতশত যাত্রীরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘণ্টা এ কর্মসূচি পালন করেন চাষিরা।

এর আগে, ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার কর, কৃষকের জীবন বাঁচাও’ এ স্লোগান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এ সময় কৃষিবিরোধী এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে নানা স্লোগান দেন চাষিরা। এতে অংশ নেন নাটোর, রাজশাহী, গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় তিন শতাধিক চাষি।

বিক্ষুব্ধরা অভিযোগ করেন, টমেটো ও আমের পাল্পের ওপর আরোপিত ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করায় অ্যাগ্রো প্রতিষ্ঠানগুলো টমেটো কেনা বন্ধ করে দিয়েছে। ফলে চাষিদের টমেটো ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে। এছাড়া বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে না। ফলে ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা আর্থিক লোকসানে পড়ছেন। কৃষকদের বাঁচাতে কৃষকের ওপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ আরো অনেকে।

এ সময় বক্তারা এনবিআর চেয়ারম্যানকে কৃষিবিরোধী আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণি স্বাস্থ্য সেবা, টিকাদান ও গাছের চারা বিতরণ

১

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

২

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

৩

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

৫

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

৬

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

৭

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

৮

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

১০

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১১

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১২

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১৩

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৪

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৫

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৬

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৮

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৯

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

২০