শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
২৭ এপ্রিল ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯৮ জন

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত হয়েছে, এ ঘটনা পর সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। রবিবার সকালে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল  ইউনিয়নের আলামিন বাজারে ও পরে উত্তর কামারগাও গ্রামে  এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে আলামিন বাজারে বাঘড়া তালুকদার বাড়ি এলাকার রাজা এর সাথে উত্তর কামারগাঁও গ্রামের আব্দুর রহিমের সাথে মোটরসাইকেল পার্কিংয়ের বিষয় নিয়ে হাতাহাতি হয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১ টার দিকে রাজা, রাসেল,বাবু ও সাকিলের নেতৃত্বে ৫০/৬০ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আলামিন বাজারে এসে ত্রাস সৃষ্টি করে।
এ সময় সন্ত্রাসীরা আব্দুর রহিম ও তার চাচা বাজার কমিটির সাধারণ সম্পাদক আজিজ পুলিশসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এরপর সন্ত্রাসীরা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ  ঘটনাস্থলে  উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে আব্দুর রহিম (৩৬), আব্দুল আজিজ (৬৫),আরিফ হোসেন (২৫), রানা (৩৩), ইব্রাহিম (১৫), মাসুদ (২৫)  ও জালাল (২৮) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়,রাজা, রাসেল, শাকিল ও বাবুর বিরুদ্ধে হত্যা ডাকাতি চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে  শ্রীনগর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীনগর থানা অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা না হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণি স্বাস্থ্য সেবা, টিকাদান ও গাছের চারা বিতরণ

১

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

২

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

৩

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

৫

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

৬

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

৭

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

৮

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

১০

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১১

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১২

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১৩

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৪

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৫

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৬

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৮

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৯

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

২০