নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় নিহত -১, আহত ৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুমন শেখ (৩৫) নামক এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় ওই যুবককে উদ্ধার করতে এসে তার পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে।গত শুক্রবার সকালে উপজেলায় পূর্ব আটপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন শেখ পূর্ব আটপাড়া গ্রামের রমিজ শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব আট পাড়া গ্রামের রমিজ শেখের সাথে প্রতিবেশী আলাউদ্দিন শেখের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন দুই পক্ষকে ডেকে জমি মাপার তারিখ দেয়। এ সময় রমিজ শেখের ছেলে নিহত সুমন শেখ জমি মাপার তারিখ পরে জানাবে বলে শালিক বৈঠক থেকে উঠে আসার সময় প্রতিপক্ষ আলাউদ্দিন ও তার ছেলে আরশাদ, লিটন, রাসেলসহ তাদের পক্ষের ৮/১০ জন মিলে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে সুমনকে গুরুতর আহত করে। সুমনকে বাঁচাতে তার পিতা রমিজ শেখ (৬০) মাতা রওশন আরা বেগম (৫৫), ভাই রাজন (২৮) সুজন (২০) এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকেও পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয় জনগণ আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউর সিট না থাকায় ঢাকা ডেল্টা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে সুমনের অবস্থার অবনতি ঘটলে ডেল্টা হাসপাতাল থেকে নিউরোসাইন্স হাসপাতালে রেফার করে। রাত ১০ টার দিকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে।
এই বিষয় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান ওই রাতেই রাব্বি, সাইফুল ও স্বপন শেখ নামক ৩জন আসামিকে গ্রেফতার করেছি, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০