নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৪, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) বিকেলে থানার সাইতনতলী বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উভয়কেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত দুই শিক্ষার্থীদের মধ্যে একজনের নাম মাহবুব আলম নয়ন (১৬)। তিনি সিরাজদিখান থানার সাইতনতলী গ্রামের আলালউদ্দিনের ছেলে। অপরজন হলেন মো. তুহিন (১৭)। সেও একই গ্রামের মো. আবুল কালামের ছেল। তারা সম্পর্কে দুই বন্ধু।

তাদের মধ্যে নয়ন শ্রীনগরের একটি স্কুলের নবম শ্রেণীর এবং তুহিন সাইতনতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, আজ বিকেলের দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল আর নয়ন মোটরসাইকেলের পিছনে বসে ছিল। পরে আমরা খবর পাই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তাদের দুজনের কেউ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০