নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৪, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ ও সাংবাদিককে মারধরের ঘটনায় বিতর্কিত ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে ) রাত ৯টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে দুপুরে মিঠুসহ হামলার সঙ্গে জড়িতদের  গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা।

জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে গত ৮ মে  সকাল ৯টার দিকে হোসেনদি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রভাব বিস্তার করতে কেন্দ্রের বাহিরে জড়ো হচ্ছিল কিছু লোক। এ সময় পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কায় ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানা সবাইকে সরে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান মনিরুল হকের নির্দেশে সোহেলকে মারধর শুরু করেন তার ভাতিজা তুরিন এবং তাদের লোকজন। এ সময় পাশ থেকে ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন সাংবাদিক গোলজার হোসেন। পরে তারা সোহেলকে রেখে গোলজারের ওপর হামলা করেন। তার মুঠোফোন, পকেটে থাকা টাকা, প্রেস আইডি ও পর্যবেক্ষেক কার্ড ছিনিয়ে নিয়ে পুলিশের উপস্থিতিতে মারধর করতে থাকেন। পরে অন্য সাংবাদিকরা এসে তাকে উদ্ধার করেন। পরে সাংবাদিকরা ভোটকেন্দ্রের ভেতরে আশ্রয় নেন। সেখানে তাদের অবরুদ্ধ অবস্থায় মারধরের জন্য তেড়ে আসেন মনিরুল হক মিঠু ও তার লোকজন।

মারধরের ঘটনার পর কেন্দ্রের ভেতরে মনিরুল হক ও তার লোকজন প্রবেশ করার সময় সাংবাদিকদের হাত কেটে ফেলার হুমকি দেন। সেখানে মনিরুল হক হুংকার দিয়ে বলেন, দুই-চারজন সাংবাদিক মেরে ফেললে কী হবে? ওই দৃশ্য ভিডিও করতে গেলে মাইটিভির প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন  ও প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেনের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন মনিরুল হক মিঠু ও তার লোকজন। পরে মারধরের শিকার সাংবাদিক গোলজার হোসেন সহকর্মীদের সহযোগিতায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে মনিরুলের লোকজন নিয়ে ওই কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেন। তারা আনারস প্রতীকে সিল মারেন। এতে প্রায় ঘণ্টাখানেক ভোটগ্রহণ বন্ধ ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। আবারও কেন্দ্রটি দখলের চেষ্টা করেন তারা। এ সময় ওই কেন্দ্রের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. বদিউজ্জামান এলে তার গাড়িও ভাঙচুর করেন মিঠুর লোকজন। ঘটনা শুনে কেন্দ্রের ভেতরে থাকা পুলিশ সদস্যরা বাইরে বেড়িয়ে এলে তাদের ওপর  ইট-পাটকেল, লাঠিসোঁটা, হাতবোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে পুনরায় ওই কেন্দ্রের দখল নেওয়ার চেষ্টা করেন মিঠুর লোকজন। তাদের হামলায় সাদ্দাম (২৪) ও সোহাগ (২৫) নামে দুই পুলিশ সদস্য আহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০