নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৪, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

গুগল অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক,জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। সারাক্ষণই কোনো না কোনো কাজে ব্যবহার করছেন গুগল। তবে আপনি চাইলেই যে কোনো সময় বন্ধ করতে পারেন আপনার গুগল অ্যাকাউন্ট।
যদি পরে আপনার মন পরিবর্তন হয়। ফের অ্যাকাউন্ট ফিরে চান। তাহলে নির্দিষ্ট একটি সময়ের পরে তা সম্ভব নাও হতে পারে। পাশাপাশি মনে রাখতে হবে যে অ্যাকাউন্টটি ডিলিট করার পর সেখানে থাকা কোনো তথ্যই আর ফিরে পাবেন না। অ্যাকাউন্ট ডিলিট করলে তাতে থাকা সব ডাটা ও কনটেন্ট মানে ই-মেইল, ফাইলস, ক্যালেন্ডার এবং ফোটো মতো জিনিসগুলো হারিয়ে ফেলবেন আপনি। ওই অ্যাকাউন্টটির মাধ্যমে আপনি জি-মেইল, গুগল ড্রাইভ, ক্যালেন্ডার বা গুগল প্লে-র মতো গুগল পরিষেবায় যোগ দিয়ে থাকলে সেগুলো আর খুলতে পারবেন না। পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে খোলা আপনার ইউটিউব বা গুগল প্লে, অ্যাপ, সিনেমা, গেম, মিউজিক এবং টিভি শো থেকে সাবক্রিপশন খারিজ হবে এবং আপনার যা কনটেন্ট ছিল তাও মুছে যাবে। যদি আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন বা যদি আপনি ক্রোমবুক ব্যবহার করেন তাহলে প্রচুর ডাটা ও কনটেন্ট হারাবেন।
যদি আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে সেটি ডিলিট করার আগে আপনার সিকিউরিটি চেকআপ করে জেনে নেওয়া উচিত আপনার অনুমতি ছাড়া আপনার অ্যাকাউন্টের কোনো অংশ থেকে হ্যাকার অ্যাকসেস পেল। এইভাবে আপনি হ্যাকার পরবর্তী কোনো ক্ষতি করার আগেই পদক্ষেপ নিতে পারবেন।

দেখে নিন কীভাবে অ্যাকাউন্টটি ডিলিট করবেন-
প্রথমে আপনাকে অ্যাকাউন্টের ডাটা ও প্রাইভেসি অপশনে যেতে হবে। ডাটা ও প্রাইভেসি সেকশনে গিয়ে সেখানে থাকা মোর অপশনটি সিলেক্ট করে সেখানে থাকা নির্দেশ মেনে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করুন।
আপনার গুগল অ্যাকাউন্টে থাকা অন্যান্য পরিষেবা থেকেও সরিয়ে দিন। তবে যদি আপনি আপনার সম্পূর্ণ গুগল অ্যাকাউন্টটি ডিলিট করতে না চান তাহলে দেখে নিন কীভাবে সেখান থেকে জি-মেইল, অন্যান্য গুগল সার্ভিস, আপনার গুগল অ্যাকাউন্টে দিয়ে থাকা থার্ড পার্টি অ্যাপগুলোর অ্যাকসেস ও আপনার ডিভাইস থেকে একটি গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়।
ডিলিট না করেও আপনার ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট সরাতে গেলে আপনাকে নিচে দেওয়া নির্দেশগুলো মেনে চলতে হবে। তবে যদি আপনি আপনার ডিভাইসটি খুঁজে না পান তাহলে আপনাকে সেটির উৎপাদনকারী সংস্থার সাইটে যেতে হবে। অ্যাকাউন্টটি ডিলিট করার পরে যদি আপনার মন পরিবর্তন হয় বা আপনার অ্যাকাউন্টটি দুর্ঘটনাবশত ডিলিট হয়ে যায় তাহলে আপনি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ওই অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০