অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

শ্রীনগরে দিনেদুপুরে অটো ছিনতাই

শ্রীনগরে দিনেদুপুরে অটো ছিনতাই
শ্রীনগরে দিনেদুপুরে অটো ছিনতাই

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিনেদুপুরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে  রাসেল খা (৩০) নামের এক ব্যক্তির অটোরিকশা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার ষোলঘর এলাকা থেকে অটোরিকশাটি ছিনতাই হয়।এসময় অচেতন অবস্থায় অটো চালককে  স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

ভুক্তভোগী রাসেল খা উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাজ উত্তর নলটেক গ্রামের বাসিন্দা আইয়ুব আলী খার ছেলে।

 

খবর পেয়ে রাসেলের মা রহিমা বেগম শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রতিবেশীর কাছ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতো তার ছেলে রাসেল। আজ তার অটোরিকশাটি ছিনতাই হয়েছে। প্রায় ১লক্ষ টাকা মূল্যের অটোরিকশার জরিমানা দিতে হবে তাদের আবার তার ছেলেরও শারিরীক অবস্থা ভালোনা।

অটোচালক রাসেল জানান, তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এর বাইরে তার আর কোন কথা মনে নেই।

 

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: শারমিন জানান,অচেতন অবস্থায় অটো চালক রাসেল কে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।

 

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মাফরোজা খানম জানান, এঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০