নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

ছুটিতে বাড়িতে আসা এসআইকে কুপিয়ে হত্যা

ছুটিতে বাড়িতে আসা এসআইকে কুপিয়ে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে।

আহত এসআই শফিকুল পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে এবং তার হাতে ও পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিকবার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুলের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে ওঠার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলাম জামালপুর বেতারে এসআই পদে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার পর সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আলামত হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান করছে। এই ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০