অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

৭ বছর পর দেখা, মাকে জড়িয়ে ধরে আপ্লুত তারেক রহমান

সংগৃহীত ছবি

উন্নত চিকিৎসা জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেন তারেক রহমান। মা-ও ছেলেকে দেখে আবেগাপ্লুত হন।  এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মা-ছেলের সেই মমতায় টইটুম্বর বন্ধনের দৃশ্য ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। বিএনপির মিডিয়ার সেলের ফেসবুক পেজে তা আপলোড হয় মূহূর্তেই। ছবিতে দেখা গেছে, বিমানবন্দরে হুইল চেয়ারে বসে খালেদা জিয়া। কাঁধ নুইয়ে মাকে জড়িয়ে হাস্যোজ্জ্বল তারেক রহমান। তার চোখে-মুখে স্বর্গীয় তৃপ্তি।

এ ঘটনার একটি ভিডিওক্লিপ আপলোড করেছে বিএনপির মিডিয়ার সেল। এতে দেখা গেছে, হুইল চেয়ারে বসে খালেদা জিয়া। পেছনে হাসিমুখে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তারেক রহমান এসেই মাকে জড়িয়ে ধরলেন। সে মুহূর্তকে মোবাইলফোনের ক্যামেরায় ধারণ করলেন আশপাশের মানুষ।

জানা গেছে, বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

খালেদা জিয়া লন্ডনে পৌঁছার পর তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় ভাববিনিময় চলে।

উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০