নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

বাবা বেঁচে থাকলে সহ্য করতে পারতেন না: তিশা

‘যাচাই না করে তারকাদের নিয়ে কোন মিথ্যা নিউজ করবেন না’ এমন মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সদ্য অনুষ্ঠিত হওয়া  সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেন তিনি।

এসময় তিশা বলেন, কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলব, যাচাই বাছাই না করে কোন শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশন করা উচিৎ নয়। না জেনে মিথ্যা সংবাদ করবেন না, আমাদেরও পরিবার আছে। এ ধরণের সংবাদের কারণে আমাদের পরিবারকে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, আমার বাবা বেঁচে নেই। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন এ ধরনের মিথ্যা গুজব সহ্য করতে পারতেন না।

এসময় তিনি তার বাবার উদ্দেশ্যে তার পুরষ্কার উৎসর্গ করে নতুন বছরে সবার জন্য শুভকামনা জানান।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ঢাকা শেরাটনের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

এ অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সাংবাদিক-সঞ্চালক শফিক রেহমান,অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, নির্মাতা আশফাক নিপুণসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০