নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৪, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

শ্রীনগরে জিম্মি করে নগ্ন ভিডিও ধারন ও ছিনতাই একজন গ্রেফতার

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফাহাদ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ফাহাদকে এলাকাবাসী আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। অভিযুক্তরা স্থানীয় রাসেল গ্রুপের সদস্য বলে জানা গেছে।

ঘটনার বিবরণ:
গত শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বাঘড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাঘড়া এলাকার জয় (২০) ও আরমান (১৯) প্রবাসীর বাড়ির ছাদে উঠে চিলেকোঠার টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে দরজা খুলে ফাহাদ ভেতরে ঢোকে।

অভিযুক্তরা প্রবাসীর শিশু কন্যা ও ভাগ্নীকে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা ঘরের আলমারি তছনছ করে টাকা ও স্বর্ণালংকার খোঁজার চেষ্টা করে। এ সময় প্রবাসীর স্ত্রী তাদের চিনে ফেললে, তারা তাকে পাশের কক্ষে নিয়ে গিয়ে মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করে। এরপর বিষয়টি ফাঁস করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।

আটক ও উদ্ধার:
ঘটনার পর প্রবাসীর স্ত্রী প্রতিবেশীদের জানালে স্থানীয়রা ফাহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ফাহাদকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পলাতক আসামি ও মামলা:
এ ঘটনায় জড়িত জয় ও আরমান পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ফাহাদ বাঘড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। জয় একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং আরমানের পিতার নাম জানা যায়নি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০