নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৪, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী নিহত

শ্রীনগরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া দুই ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে, শুক্রবার ভোর ৪ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা নামক এলাকায় মাওয়া গামী বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে, মোটরসাইকেল দুটি সিটকে রাস্তার উপর পড়ে যায়।

এতে ঘটনাস্থলে রিপন হোসেন ইয়ান (২১) নামক এক কলেজ ছাত্র নিহত ও মোটরসাইকেলে থাকা অপর ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হল জুম্মান হোসেন (২২), জান্নাত আক্তার (১৮) ও মোঃ আব্দুল্লাহ (২৩)। নিহত রিপন হোসেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাঝ ডাল এলাকার আবুল হোসেনের ছেলে। সে তুলারাম কলেজের ছাত্র।

আহত অপর তিনজনের বাড়ি একই এলাকায়। এরা সকলেই রাতে মাওয়া এলাকায় ঘুরতে এসেছিল। অপরদিকে শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা – দোহার সড়কের শ্রীনগর উপজেলা তিন দোকান নামক স্থানে অটো রিক্সাচাপায় আব্দুল্লাহ বিন তালহা (৬) নামক এক মাদ্রাসা ছাত্র নিহত হন। নিহত তালহা শ্রীনগর উপজেলার দক্ষিণ উমপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে উপজেলার দামলা আব্দুল ওহাব দারুচ্ছুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইম উদ্দিন চৌধুরী জানান, আবেদন পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০