নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

বাংলাদেশ হাইকমিশনে হামলা, ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকা: ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিলে ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’সহ একাধিক স্লোগান দেওয়া হয়।

মধুর ক্যান্টিনের সামনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নির্বাচনে আগে ভারত আওয়ামীলীগের পক্ষ নিয়েছিল। এখন তারা শেখ হাসিনাসহ তারা সাথী-সঙ্গীদের জায়গা দিয়েছে।

তিনি বলেন, আমাদেরক এখন দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে। একদিকে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অন্যদিকে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। আমরা বারবার বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। কিন্তু সরকার তা করেননি।

মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের চরকায় তেল দেন। আপনার দেশে সগখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। আপনারা জাতিগতভাবে ঐক্যবদ্ধ কী না, তা নিয়েও আমি প্রশ্ন তুলে রাখতে চাই।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তো বিপ্লবী সরকার চেয়েছিলাম, তাহলে কীভাবে এরকম একটি সরকার গঠিত হলো। আমরা দেখতে পাচ্ছি, যারা আন্দোলনের সামনের সারিতে থেকে যারা নেতা হয়ে উঠেছেন এবং উপদেষ্টাদের কথায় মিল পাওয়া যাচ্ছে না।

এ সময় কোন বিবেচনায় উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, তা সরকারি ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান তিনি।

মিছিলে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০