তারেক রহমান(শ্রীনগর প্রতিনিধি)
১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

মুন্সীগঞ্জ জেলার  শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের  জেরে এক নারীসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহতকরেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামে হামলার ঘটনা ঘটে।আহতদেরউদ্ধার করে স্থানীয়রা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নুর ইসলাম খান(৩৩) আল মাহমুদ (২৩) নামে দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে। ভুক্তভোগী শাহজালাল খান বাদী হয়ে কুকুটিয়াইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে শ্রীনগর থানায়একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী শাহজালাল খানের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল।এর জের ধরে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের নির্দেশে নুর ইসলামখান, মানিক খান, আল মাহমুদ, ওমর ফারুক বাবু, ডলার শেখসহ ১২/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতেহামলা চালায়। সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পরিবারে নারীসহ চারজনকে কুপিয়ে গুরুতর আহতকরে। সময় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত  আজিজুল (২৪), আরাফাত (১৯), মিমআক্তার (১৫) পারভেজ (২৫) কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত কুকুটিয়াইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকলঅভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নাজমুল হুদা খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়েআসে। তিনি আরও বলেন, “ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০