শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
২৯ মার্চ ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

শ্রীনগরে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত, আহত দুই

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাইকালে গণপিটুনিতে জহির (৩৫) নামের এক ছিনতাইকারী নিহত ও অপর দুই ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।

শনিবার ভোরে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ভোর ৫টার দিকে এক অটো চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাই করে পালানো সময়  জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ৩ ছিনতাইকারীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বেলা১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহির নামক একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় অপর দুই ছিনতাইকারীকে ঢাকা মিটফোর্ড  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) এর অটোরিক্সাতে যাত্রীবেশি ৪ জন উঠে। মাঝপথে মারধর করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময়  অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন এসে ৩ জনকে ধরে গণপিটুনি দেয়। অপর একজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত ৩ অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

নিহত জহির (৩৫) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। আহত অপর দুই জন হল মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)। তারা সকলেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০