নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

দীর্ঘ ৭মাস পর কবর থেকে তোলা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আলামিনের লাশ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় সাত মাস পর  ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ আল আমিনের লাশ। সোমবার দুপুরে বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে মুন্সীগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে  আল আমিন লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই অভ্যুত্থানের ছাত্র আন্দোলনে ১৯ই জুলাই উত্তরায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আল আমিন।তাৎক্ষণিক তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিন কে  মৃত ঘোষণা করে। ২০ জুলাই ভোরে ময়না তদন্ত ছাড়া পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার লাশ গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলা কাশিমনগরে নিয়ে আসে। পরে দ্রুত তার লাশ কাশেমনগর কবরস্থানে দাফন করা হয়।

শহীদ আলামিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারি হিসেবে কাজ করতেন।

 এই কাজের সূত্রেই সে ঢাকায় বসবাস করতেন।

তার বাবা আইয়ুব খলিফা বলেন, আমার নিরপরাধ ছেলেকে যারা হত্যা করেছে আমি সেইসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

ঘটনার পরবর্তীতে ৯ ডিসেম্বর ২০২৪ সালে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলা নাম্বার ১৮ (১২)২৪ ।  লাশ তোলার সময় শ্রীনগর উপজেলা সিভিল সার্জন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডঃ মুহাম্মদ ইব্রাহীম।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান,  ময়নাতদন্তের জন্য কবর থেকে সাত মাস পর  শহীদ আল আমিন আমিনের লাশ উত্তোলন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০