নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

যে কারণে বার্সেলোনা ছাড়ছেন মেসি

এই ক্লাবে আর থাকবেন না বলে বার্সেলোনা কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিলেন তিনি।

মেসির এই সিদ্ধান্তের সত্যতা জানিয়ে খবর প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোল ডট কম।

এছাড়াও আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক টুইটের বরাত দিয়ে বার্সা ব্লগরেন্স এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

তাছাড়া সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ টুইট করেছেন, আজ বার্সেলোনা ভক্তদের অতীব দুঃখের দিন। লিও মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর বার্সোলোনায় থাকতে চান না। ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন। এই সপ্তাহান্তে মেসি আর টেস্ট বা ট্রেনিংয়ে অংশ নেবেন না। তার সিদ্ধান্ত চূড়ান্ত।

মেসির বার্সা ছেড়ে দেয়ার গুঞ্জন অনেক আগে থেকেই বাতাসে ভাসছিল। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

বার্সেলোনার এমন দুঃসময়ে কেন হাল না ধরে ছেড়ে দিচ্ছেন সে প্রশ্ন জেগেছে বহু ফুটবলপ্রেমীদের মনে।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

ঠিক কী কারণে বার্সা ছাড়তে চাচ্ছেন মেসি? সেই বিষয়ে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোল ডট কম জানিয়েছে, করোনার কারণে বেশ বড়রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বার্সেলোনা। এরপর লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের কাছে পেরে উঠেনি সেতিয়েনের শিষ্যরা। নাপোলিকে বিধ্বস্ত করে ফের জাত চেনালেও চ্যাম্পিয়নস লিগের ভরাডুবিতে দল সেই আর্থিক ক্ষতিকে পুষিয়ে উঠতে পারবে না বার্সা। তাছাড়া জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে নাস্তানাবুদ হয়ে ঐতিহ্যবাসী ক্লাবটির ইমেজ আরও ক্ষুণ্ণ হয়েছে। আর এসব ক্ষতি থেকে কাটিয়ে উঠতে মেসিকে বিক্রি করতে চায় বার্সা।

ক্লাবটির প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউ চাচ্ছেন, বুড়োদের ছেঁটে ফেলে নতুন দল তৈরি করতে, যেখানে মেসিকেও রাখছেন তিনি।

এমন পরিস্থিতিতে যতই দিন গড়িয়েছে বার্তোমেউ-মেসির মধ্যকার সম্পর্কের আরও অবনতি হয়েছে। ক্লাবের একাধিক পরিচালকও নাকি চান, মেসি চলে যাক। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের পর থেকে বার্সা বোর্ডের সঙ্গে মেসির বনিবনা হচ্ছিল না।

বলা হচ্ছে, মেসির জন্য বিদায়ী মানপত্রের খসড়া তৈরি করেই রেখেছে বার্সা, যা প্রেসিডেন্ট বার্তোমেউয়ের ড্রয়ের সংরক্ষিত আছে এখন।

গত কয়েকদিন ধরে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে এসব তথ্য উঠে এসেছে।

এছাড়া বার্তোমেউয়ের পক্ষ নিয়ে বেশ কয়েকটি কাতালান প্রচারমাধ্যম শিরোনাম করেছে যে, বার্সেলোনার সাম্প্রতিক ব্যর্থতার জন্য মেসির আচরণগত সমস্যাই দায়ী। এমন খবরে বেশ কষ্ট পেয়েছেন মেসি।

তবে বার্সা প্রেসিডেন্টের একেবারে উল্টো মত নতুন কোচ রোনাল্ড কোম্যানের। তিনি গণমাধ্যমে সরাসরি বলেছিলেন, নতুন পরিকল্পনা বাস্তবায়নে মেসিকে সঙ্গে নিয়েই এগুতে চান। বিশ্বসেরা খেলোয়াড়কে হাতছাড়া করতে চান না।

এ বিষয়ে মেসির সঙ্গে কথাও বলেন কোম্যান। তবে কোচের ভবিষ্যত পরিকল্পনা মনে ধরেনি মেসির। মেসি সরাসরি জানিয়েছিলেন, বার্সায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত দেখছেন। বর্তমান দল নিয়েও অসন্তুষ্ট তিনি।

আর এসব কারণেই ২০ বছরের সঙ্গকে ছাড়তে চলেছেন এই আর্জেন্টাইন তারকা। সিদ্ধান্তে অটল থাকলে অচিরেই বার্সার সাবেক খেলোয়াড়ে পরিণত হতে চলেছেন মেসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০