নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২০, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার পরিবর্তন নয়, সরকারের সম্পূর্ণ নিয়ম পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন করতে হবে। ডিজিটাল আইন কে কবরে পাঠাতে হবে।

শুক্রবার বিকেলে সিটি কর্পোরেশনের শেখ রাসেল পার্কে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ‘গণসংলাপ বাংলাদেশ কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা’ শিরোনামে আয়োজিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে ভারত মিথ্যা তথ্য দিয়ে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আছে ইসরাইলের মোসাদ। সেই সঙ্গে দেশের গোয়েন্দা বাহিনীও আছে।

অপরদিকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমাদের দেশে বাস, লঞ্চ, রেলের বগি, সরকার, ওষুধ, সব কিছুই মেয়াদোত্তীর্ণ। সরকারের মেয়াদ নেই কিন্তু তারা ঘাড়ের উপর চেপে বসে আছে।

মেয়াদ উত্তীর্ণ জিনিসকে নতুন বলে চালানো অবৈধ সরকারকে বৈধ হিসেবে চালানো এগুলো হচ্ছে আমাদের কাঠামোগত হত্যাকাণ্ড। তার সঙ্গে যুক্ত হচ্ছে ধর্ষণ নির্যাতন। ধর্ষণ নির্যাতনের সঙ্গে বেশিরভাগই সরকারদলের ছাত্রলীগ-যুবলীগ জড়িত।

গণসংহতি আন্দোলন জেলার সভাপতি তরিকুল সুজনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০