নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২০, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

৩৪ ম্যাচ পর হারল বায়ার্ন মিউনিখ

অবশেষে হারল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

গত ১০ মাস ধরে অপ্রতিরোধ্য ছিল দলটি। বুন্দেসলিগা, লিগ কাপ ডিএফবি পোকাল, উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে রীতিমতো উড়ছিলেন জার্মান জায়ান্টরা। টানা ৩৪ ম্যাচে হার দেখেননি হান্স ফ্লিকের শিষ্যরা।

গত ২৫ সেপ্টেম্বর উয়েফা সুপার সেভিয়ার বিপক্ষে জয় পায় দলটি।

আর সেই অপরাজিত দলটি হারল তুলনামূলক অনেক দুর্বল দল হফেনহেইমের কাছে। তাও আবার ৪ গোল হজম করে হারল বায়ার্ন।

ফুটবলে যে পরাজয় বলতে কিছু আছে, তা প্রায় ভুলতে বসা দলটিকে আকাশ থেকে নামাল এমন একটি দল, যার নাম জানে না অনেকেই।

গত বছরের ৭ ডিসেম্বর বরুশিয়া মনশেন গ্ল্যাডব্যাকের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল বায়ার্ন।

সে হিসাবে ১০ মাসেরও বেশি সময় পর জয়ের বৃত্ত থেকে বের হতে হলো বায়ার্ন মিউনিখকে।

রোববার রাতের সেই ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল হজম করে বায়ার্ন। ম্যাচের ১৬ মিনিটের সময় গোল করেন আরমিন বিকাসিচ। ২৪ মিনিটের মাথায় বায়ার্নের জালে বল জড়ান মিউনাস দাবুর। ২-০ তে লিড নেয় হফেনহেইম। ৩৬ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন বায়ার্নের জশুয়া কিমিচ।

২-১ এ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে ফিরে জয় পেতে ১৬ বার হফেনহেইমের রক্ষণভাগ ভাঙতে চেষ্টা করেন বায়ার্নের লেওয়ানডোস্কিরা।

একটিতে সফল হন তারা।

ম্যাচের ৭৭ মিনিটের সময় হফেনহেইমের পক্ষে তৃতীয় গোলটি করেন আন্দ্রে ক্রামারিচ।

খেলার অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন ক্রামারিচ।

ফল ৪-৩ ব্যবধানে হফেনহেইমের কাছে হারলেন চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

এই পরাজয়ের পর দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে নেমে গেছে বায়ার্ন। সমান ম্যাচে বায়ার্নকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে হফেনহেইম।

তথ্যসূত্র: গোল ডট কম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০