নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

শ্রীনগর থানা থেকে গ্রেফতারকৃত যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা,ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

 মুন্সীগঞ্জের  শ্রীনগর থানার হাজত থানা হাজতখানা থেকে গ্রেফতারকৃত যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায়  মামলা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে  যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে শ্রীনগর থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদি হয়ে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন ,থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশকে মারধর করে আহত করা এবং থানা কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলাটি করা হয়েছে। এ মামলায় উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্যসচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলাটিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো ১৬০-১৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনায় সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
থানা থেকে ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম তরিকুল ইসলাম। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে থানার অফিস কক্ষ থেকে তরিকুলকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় একটি মামলা হয়। মামলাটি নেওয়ার জন্য মুন্সিগঞ্জ আদালত থেকে পুলিশকে আদেশ দেওয়া হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তরিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে এক্সপ্রেসওয়ের অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।শনিবার বেলা ১২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে তারা।এ সময় তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।এ কারণে মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। তবে জরুরি সেবা ও এম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী জানান,এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।পরে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে ছাত্ররা মহাসড়ক থেকে সরে যায়। পরে আবারো এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০