শ্রীনগর প্রতিনিধি
১৮ মে ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় নিজেকে  অতিরিক্ত ডিআইজি ভুয়া পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ (৬৮)। তিনি শ্রীনগর থানাধীন মজিদপুর দয়হাটা গ্রামের মৃত হাসান উদ্দিন চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ থানায় এসে নিজেকে অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে একটি হারানো জিডি করার চেষ্টা করেন। এ সময় ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফার কাছে নিজের পরিচয় তুলে ধরেন তিনি।
তবে অফিসারের কাছে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ২০০৬ সালে অবসরে গেছেন। বিষয়টি তার বয়সের সঙ্গে না মিলায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ নিজে তাকে জিজ্ঞাসাবাদ করলে, পুলিশের বিভিন্ন পেশাগত বিষয়ে প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং পরিস্থিতি আঁচ করতে পেরে শেষমেশ স্বীকার করেন যে তিনি ডিআইজি নন।
জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, তিনি একজন সুদের ব্যবসায়ী এবং পেশায় তাতিবাজারে অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তিনি শ্রীনগর থানা হাজতে আটক রয়েছেন।
ওসি শাকিল আহমেদ জানান, “লোকটি অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে থানায় একটি হারানো জিডি করতে আসেন। পরিচয় যাচাই-বাছাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ে। পরে তাকে কৌশলে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যায় যে তিনি একজন প্রতারক।”
ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীনগর থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০