নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

শ্রীনগরে বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বে প্রধান শিক্ষককে মারধর

এডহক কমিটি গঠন নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বে প্রধান শিক্ষককে মারধর

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন  নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে  উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা কালে উপজেলা বিএনপির সদস্য বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষকলীগ নেতা হেলাল, যুবলীগ নেতা হাবিব, লায়ন সজিব ও ছাত্রলীগ নেতা রাতুলসহ আরো কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে এসে বাহারকে এডহক কমিটির আহবায়ক ও মোয়াজ্জেম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিতে বলে। এসময় অভিভাবক সদস্য এমকে কাউসার খান বাদল ও সাবেক শিক্ষা অফিসার নাসির উদ্দিনসহ অন্যান্যরা প্রতিবাদ জানায়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বিদ্যালয় থেকে নিজ নিজ বাড়ী যাওয়ার সময় মদনখালী এলাকায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে একা পেয়ে বাহারের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০-১২ জন মিলে  তাকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। সময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে অভিযুক্ত বাহারুল ইসলাম বাহারের মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি লাইনটি কেটে দেয়।
এব্যাপারে মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, বাহারুল ইসলাম বাহারকে এডহক কমিটির আহবায়ক হিসেবে প্রস্তাবে আমি স্বাক্ষর না করায় তার নেতৃত্বে আমার উপর হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০