শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
১৮ এপ্রিল ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

শ্রীনগরে বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১০

শ্রীনগরে বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় ইউপি সদস্য সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামের ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ দুপুরে নাসির মিয়ার গরুর ফার্মের পিছনে বসে এলাকার দুই  যুবক গাজা সেবন করিতেছিল। এ সময় নাসিরের বড় ছেলে মোঃ শাহজালাল রবিন বাধা দিতে গেলে তাদের সাথে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঐদিন সন্ধ্যায় ১৫/২০ জন বখাটে নাসিরের ছোট ছেলে রনির উপর হামলা করে ও তার প্রাইভেটকারটি ভাঙচুর করে।

এ ঘটনায় রনি বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করে। মামলার আসামিরা সকলেই স্থানীয় ইউপি সদস্য আজিজ শিকদারের আত্মীয়-স্বজন হওয়ার কারণে সে ক্ষিপ্ত হয়।  বৃহস্পতিবার দুপুরে আসামিরা আদালত থেকে জামিনে আসে। বিকেলে স্থানীয় ইউপি সদস্য ও তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজ শিকদারের  নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে নাসিরের বাড়িতে হামলা করে। সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য আজিজ শিকদারসহ ১০ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০