নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারী ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার ভাইয়ের বাড়িতে ডাকাতি

ডাকাতি

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাত দল দুই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার বারৈইখালি ইউনিয়নের  শিবরামপুর গ্রামে এ ডাকাতির ঘটনাটি ঘটে। সচিবের বড় বোন রওশনআরা জানান, আনুমানিক রাত দুইটার দিকে ১০/১২ জন সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে তার ভাই সচিব সেলিম খান এর ঘর হতে নগদ ৩ লক্ষ ৯০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের  স্বর্ণালংকার লুট করে।
তিনি জানান সচিব  স্ত্রীর সন্তান নিয়ে ঢাকায় থাকলেও তার পরিবারের অন্য সদস্যরা এই বাড়িতে বসবাস করেন।  একই সময়ে ডাকাত দল রেজানুর খান রতনে ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা,  ১২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
  সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল  আলম সরকার।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান আমাদের একাধিক টিম কাজ করছে, জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে  চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০