Din Islam
২৯ নভেম্বর ২০২৪, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

শ্রীনগরে প্রবাসী রমজান মুন্সী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

module: a; hw-remosaic: 0; touch: (0.2534722, 0.2534722); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 153.46588; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রীনগর  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শ্রীনগর  উপজেলাবাসীর আয়োজনে নিহতের নিজবাড়ী গাদিঘাট এলাকা থেকে মিছিল নিয়ে থানা  কম্পাউন্ডের ভিতরে এসে বিক্ষোভ করেন। পরে শ্রীনগর-ছনবাড়ী সড়কে উপস্থিত হয়ে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও দাবী করেন।

তারা আরো বলেন, ৭২ ঘন্টার মধ্যে রমজান হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করা না  হলে আগামী সোমবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করা হবে।

উল্লেখ গত ২৫ নভেম্বর সোমবার দুপুরে শ্রীনগর দেউলভোগ এলাকা থেকে  সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সি নিখোঁজ হয়। ২ দিন পর গত বুধবার দুপুরে শ্রীনগর খালে হতে হাত পা বাধা বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান মুন্সী উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের  গাদিঘাট মাঝেরহাটি গ্রামের সিরাজুল ইসলাম খোকা মুন্সির ছেলে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,নিহতের মা আফরোজা বেগম,স্ত্রী  নাজমা বেগম,ভাই চান্দু মিয়া, বোন শিউলি আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,

শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইদ্রিস আলী, সাঃ সম্পাদক ইয়ামিন আহমেদ, যুগ্ম সাঃ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নারায়ন মোল্লা, বিএনপি নেতা আঃ হাই তালুকদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব রাজু আহমেদ, জিল্লুর রহমান, নুরুল ইসলাম পার্থ, ইকবাল,ওবায়দুল ইসলামসহ প্রায় সহস্রাধিক এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০