অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

শ্রীনগরে দোকানের ভিতর থেকে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরের দোকানের ভিতর থেকে এক ব্যবসায়ির গলিত লাস উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলা ধাইসার এলাকায় স্থানীয়রা দূর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ দোকানে ঢুকে সবজি ব্যবসায়ী রফিকুল আলম ভুলু (৫৫) এর লাশ উদ্ধার করে।  ভুলু উপজেলার মুশুরীপাড়া গ্রামের মৃত পবন মাঝির ছেলে।

শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান,ভুলু ধাইশার এলাকার লাভলু হাসানের কাছ থেকে তিন মাস আগে দুই শাটারের দোকানটি ভাড়া নিয়ে সেখানে সবজি বিক্রি করতেন এবং সে ওই দোকানের ভিতরই থাকতেন। স্থানীয়রা জানাই গত ৪/৫ দিন ধরে দোকানটির  একটি শাটার ভিতর থেকে লাগানো ও আরেকটি শাটার বাহির থেকে তালাবদ্ধাবস্থায় তারা দেখতে পায়।

সকালে দোকান ঘর থেকে দুর্গন্ধ বের হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে দোকানের ভিতরে ঢুকে   ফ্লোরে পরে থাকা ভুলুর মরদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহমেদ বলেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায়  আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০