নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৪, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

শ্রীনগরে গলা কেটে নিরাপত্তা কর্মী হত্যা ২৪ ঘন্টায় মধ্যে ৩ হত্যাকারী গ্রেফতার

শ্রীনগরে গলা কেটে নিরাপত্তা কর্মী হত্যা ২৪ ঘন্টায় মধ্যে ৩ হত্যাকারী গ্রেফতার
শ্রীনগরে গলা কেটে নিরাপত্তা কর্মী হত্যা ২৪ ঘন্টায় মধ্যে ৩ হত্যাকারী গ্রেফতার

 শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি, শ্রীনগরে লিজেন্ড রি-রোলিং কারখানার নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুস আকন (৫৫) কে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ৩ জন হত্যাকারীকে গ্রেফতার করেছে।  শনিবার বিকেলে শ্রীনগর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল হোসেন সরকার।

গ্রেফতারকৃতরা হল শরিয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর বড় গোপালপুর এলাকার হালিম মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম (৪০), একই এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ রতন হোসেন (৩৪)  ও মাদারীপুরের মিবচর উপজেলার  মাদবরবাড়ি এলাকার মৃত রশিদের ছেলে জাবেদ হোসেন ওরফে লালসালু জবেদ (৪৩)। 

সংবাদ সম্মেলনে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল  হোসেন সরকার বলেন, আসামিরা গত ৯ মে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকার লিজেন্ড স্টীল রি-রোলিং মিলের নিরাপত্তা কর্মী মোঃ আব্দুল কুদ্দুস আকন কে চেয়ারের সাথে হাত পা বেঁধে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।   শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ মৃত্যু আব্দুল কুদ্দুস আকনের লাশ উদ্ধার করে। ওই রাতেই শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ও ওসি তদন্ত ওয়াহিদ পারভেজের নেতৃত্বে পৃথক দুটি টিম  মাদারিপুর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে।  তিনি আরো জানান, লিজেন্ড  রি-রোলিং মিলের মালিক মো.মাহাথির উদ্দিন রাতুলের সাথে গ্রেফতারকৃত  আসামি মো: শহিদুল ইসলাম লিটনের ব্যবসায়িক লেনদেনের কিছু টাকা পাওনা ছিল।   দীর্ঘদিন ধরে মিলের মালিক টাকা দিতে তাল বাহানা করায় ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম ও তার সহযোগী রতন ও জাবেদ মিলে নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুস কে গলা কেটে  হত্যা করে। আব্দুল কুদ্দুস মিল মালিকের বিশ্বস্ত লোক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে শ্রীনগর থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০