নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

মেলেনি নৌকা, স্বতন্ত্র নির্বাচন করবেন সোহানা তাহমিনা

মুন্সিগঞ্জ-২ আসন

নৌকার মনোনয়ন না পেয়ে মুন্সিগঞ্জ-২ (টংগিবাড়ী-লৌহজং) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি। মুন্সিগঞ্জ-২ আসনে গত নির্বাচনে এবং এ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যাকে ইচ্ছা মনোনয়ন দিয়েছে। তবে বিপুল সংখ্যক নেতাকর্মী আমাকে সমর্থন করে এবং তারা চায় আমি নির্বাচন করি। যখনই তাদের কাছে গিয়েছি পরম ভালোবাসায় আমাকে কাছে টেনেছে। তাই মানুষের প্রত্যাশা পূরণের জন্য নির্বাচন করবো।


তাহমিনা আরও বলেন, যিনি দলের মনোনয়ন পেয়েছেন তিনিও আওয়ামী লীগ করেন, আমিও আওয়ামী লীগ করি। আমার পরিবারও আজীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। এখন মানুষ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। আমার সঙ্গে হাইকমান্ডের কথা হয়েছে। ভোটের মাঠে লড়াইয়ের জন্য তাদেরও নির্দেশনা আছে। যদি নির্বাচিত হই আরও বেশি করে দেশের জন্য, মানুষের জন্য এবং দলের জন্য কাজ করে যাবো।

রোববার বিকেলে মুন্সিগঞ্জের তিনটি আসনসহ সারাদেশে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নামগুলো ঘোষণা করেন। দলীয় প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ-১ আসনে মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট মৃণাল কান্তির দাসের নাম ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০