নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৪, ৭:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম যুবরাজকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইউপি চেয়ারম্যান জেলার সিরাজদিখান উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে। তিনি বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজকে গ্রেফতার করে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সজল মোল্লা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, গ্রেফতার সাইফুল ইসলামকে মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে সজল মোল্লা নিহত হয়। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহতের ভাই সাইফুল

ইসলাম বাদী হয়ে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোঃ ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নানান কারণে বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলম যুবরাজ বিতর্কের জন্ম দিয়েছেন। তার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জমি দখল, প্রকাশ্যে জীবননাশের হুমকি থেকে বাঁচার জন্য ২০১৭ সালে ১৫ ই ফেব্রুয়ারি ইউনিয়নের পাথরঘাটা মাঠে এলাকাবাসী প্রতিবাদ ও মানববন্ধন করে । ২০২১ সালের চতুর্থ ধাপের নির্বাচনে বাসাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ছিলেন সাইফুল ইসলাম যুবরাজ। সেই নির্বাচনের তার দলীয় কোনো কর্মী মারা গেলে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েও আলোচনায় ছিলেন সাইফুল ইসলাম যুবরাজ। তার গ্রেফতারে এলাকাবাসী খুশী ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সজিব দে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সজল মোল্লা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০