নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২০, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

ভ্যাট দিলে ভোক্তা পুরস্কার পাবে

ফাইল ছবি

ভ্যাট আদায় ও তা সরকারি কোষাগারে জমা দেয়ার অনিয়ম বন্ধে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর শপিংমল, দোকানপাট, রেস্টুরেন্টে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস-ইএফডি মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে।

প্রাথমিকভাবে ১০০টি মেশিন ঢাকা ও চট্টগ্রামের বড় বিপণিবিতানে বসানো হয়েছে। পর্যায়ক্রমে আগামী তিন মাসের মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হবে। কেনাকাটার পর ইএফডি মেশিনের মাধ্যমে সরকারের কোষাগারে রাজস্ব জমা দিলে ভোক্তারাও পাবেন পুরস্কার।

মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে ইএফডি মেশিন স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে যুক্ত ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

ইএফডি মেশিন সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইএফডি চালু করা হচ্ছে। ইএফডি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এর ফলে কথিত হয়রানি দূর হবে ও রাজস্ব আহরণের ব্যয় ও ব্যবসায়িক খরচ কমবে।

কর পরিহারের সুযোগ থাকবে না। রাজস্ব আদায়ে গতি আশার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসবে। ভ্যাটদাতাদের পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ভোক্তার ফোন নম্বর এনবিআরের সার্ভারে সংরক্ষিত থাকবে। নির্দিষ্ট সময় শেষে লটারির মাধ্যমে নির্বাচিত ভোক্তাকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের উল্লেখযোগ্য সাড়া না পাওয়া গেলেও পুঁজিবাজারে এর প্রভাব পড়ছে। পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ফলে ক্যাশ ফ্লো বেড়েছে।

তবে রিটার্নের ক্ষেত্রে তেমন সাড়া পড়েনি। আয়কর রিটার্ন এলে বোঝা যাবে কী পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে। করোনায় অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, রাজস্ব ঘাটতি বাড়বে, সে ঘাটতি কীভাবে পূরণ হবে- এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, আমরা সাধারণভাবে রাজস্ব আহরণের চেষ্টা করছি। তবে কাউকে হয়রানি করে নয়। আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি বকেয়া ও মামলা থেকে রাজস্ব আহরণের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০