নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২০, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

বিফলে মায়াঙ্কের সেঞ্চুরি, রানের পাহাড় গড়েও হারল পাঞ্জাব

২০ ওভারের ম্যাচে ২০০ রান এখন আর পাহাড় নয়।

দুশর বেশি রান করেও হারতে হচ্ছে দলকে। এমনটিই দেখা গেল রোববার রাতে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের ম্যাচে।

২২৩ রান করেও জিততে পারল না লোকেশ রাহুলের দল। ৫০ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস বিফলে গেল মায়াঙ্ক আগারওয়ালের।

সাঞ্জু স্যামসন ও অধিনায়ক স্মিথের ব্যাটে ভর করে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্টিভেন স্মিথের দল।

এ নিয়ে দুই ম্যাচের দুটিতেই জয় পেল রাজস্থান। তিন ম্যাচে দ্বিতীয়বার হারল পাঞ্জাব।

রোববার রাতে আইপিএলের নবম ম্যাচে ৪২ বলে ৭ ছক্কার মারে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেন সাঞ্জু। অনেকের মতে, সাঞ্জুর ইনিংসকেও ছাপিয়ে গেছে অধিনায়ক স্মিথের টর্নেডো ইনিংস। পাঞ্জাবের বোলারদের তুলোধোনা করে ২৭ বলে ৫০ রান তুলে নেন তিনি।

যেখানে সাতটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার মার ছিল তার। রাহুল তিওয়াতিয়ার ব্যাট থেকেও আসে হাফসেঞ্চুরি (৩১ বলে ৫৩ রান)।

পাঞ্জাবের বোলাররা রেহাই পাননি জোফরা আরচার থেকেও। শেষ মুহূর্তে নেমে ৩ বল খেলে দুটি ছক্কা মেরে ১৩ রাতে অপরাজিত থাকেন।

বলতে গেলে মিডল অর্ডার ব্যাটসম্যান রাহুল তিওয়াতিয়া ও জোফরা আরচারের শেষ দিকে মারা ৯ ছক্কায় টার্গেট পূরণ করে ফেলে রাজস্থান।

তিন বল বাকি থাকতেই ২২৬ রান তুলে নেয় রাজস্থান।

কিংস ইলেভেনের সেরা পেসার মোহাম্মদ শামি ৫৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। ৩ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন শেলডন কটরেল। জিমি নিশাম ও মুরুগান অশ্বিনও ১টি করে উইকেট পেয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল ১৮০ রানের বিশাল জুটি গড়ে তোলেন। ৫৪ বলে ৬৯ রান করেন লোকেশ রাহুল। ৫০ বলে সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক।

নিকোলাস পুরান ৮ বল খেলে করেন ২৫ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০