নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

বাইডেনের ইনশাআল্লাহ, টুইটারে ঝড়

জো বাইডেন। ছবি: আলজাজিরা

আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে বিতর্কে অংশ নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনে। তুমুল বিতর্কের মধ্যে জো বাইডেনের আরবি শব্দ ‘ইনশাআল্লাহ’ উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার রাতে বির্তকের মধ্যে এই ঘটনা টুইটার ব্যবহারকারীদের অনেকেই ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন।

বিতর্ক অনুষ্ঠানে ডেমোক্রেট প্রার্থী বাইডেন ট্রাম্পকে খোঁচ দিতে ‘ইনশাআল্লাহ’ উচ্চারণ করেছিলেন।

বাইডেন তার বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত তার আয়কর রিটার্ন দাখিল করেছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস ওয়ালেস এই রিটার্নের তথ্য প্রকাশের জন্য ট্রাম্পকে নির্দিষ্ট সময়সীমা ঘোষণার জন্য চাপ দেন।

জবাবে ট্রাম্প বলেন, ‘আপনি এটা দেখতে পাবেন।’

বাইডেন তখন জানতে চান, ‘কখন? ইনশাআল্লাহ?’

সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর ট্রাম্প কোনও আয়কর প্রদান করেননি। খবরে বলা হয়েছে, ২০১৬ সালে মাত্র ৭৫০ ডলার ও ২০১৭ সালে আরও ৭৫০ ডলার আয়কর প্রদান করেছেন।

মঙ্গলবারের বিতর্কে ট্রাম্প এই প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি তুলেন। তিনি বলেন, মিলিয়ন ডলার কর, মিলিয়ন ডলার আয়কর পরিশোধ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বাইডেনের হাস্যরসের মন্তব্য নিয়ে দ্রুতই প্রতিক্রিয়া জানান। অনেকেই এই ঘটনাকে আমেরিকার জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন।

আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০