Din Islam
৩০ নভেম্বর ২০২৪, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

বছরে এমন তদন্তের মুখে পড়া পঞ্চম বড় প্রযুক্তি কোম্পানি হতে যাচ্ছে মাইক্রোসফট। বাকিরা হচ্ছে, অ্যামাজন, অ্যাপল, মেটা ও গুগল।

মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের তদন্তের মুখে পড়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, যেখানে কোম্পানিটির বিরুদ্ধে বেশ কয়েকটি অ্যান্টিট্রাস্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

গত কয়েক বছরে এমন তদন্তের মুখে পড়া পঞ্চম বড় প্রযুক্তি কোম্পানি হতে যাচ্ছে মাইক্রোসফট। বাকিরা হচ্ছে, অ্যামাজন, অ্যাপল, মেটা ও গুগল।

সংস্থাটি মাইক্রোসফটের ক্লাউড ও সফটওয়্যার লাইসেন্সিং ব্যবসা, সাইবার নিরাপত্তা ও এআই পরিষেবার আদ্যোপান্ত খতিয়ে দেখছে, যা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য সংবাদ সাইট ব্লুমবার্গ। আর এই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তার কাছ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

বছরের শুরুতে মার্কিন সরকারের ‘সাইবার সেইফটি রিভিউ বোর্ড’ বলেছিল, মাইক্রোসফটের নিরাপত্তার চর্চা পর্যাপ্ত নয় এবং এর সংস্কার দরকার। বিশেষ করে, প্রযুক্তির ইকোসিস্টেমে কোম্পানির কেন্দ্রীয় ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।”

এর পরপরই কোম্পানির সিইও সাত্যিয়া নাদেলা কর্মীদের জন্য একটি মেমো জারি করে বলেন, “নিরাপত্তা ও অন্য কোনো বিষয়ের কোনোটাকে যদি গুরুত্ব দিতে হয়, আমার জবাব একেবারে পরিষ্কার। সেটা হল, নিরাপত্তা নিয়ে কাজ করুন।”

এফটিসি যদি সত্যিই মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে থাকে, তবে তা কোম্পানিকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দিতে পারে। ৯০’র দশকের শেষে নিজস্ব ওয়েব ব্রাউজার ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমন্বিত করে আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন বিচার বিভাগ।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই এমন অ্যান্টিট্রাস্ট তদন্তে মাইক্রোসফটের নাম আসেনি, যেখানে অ্যামাজন, অ্যাপল, মেটা ও গুগল, প্রত্যেকেই আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট অভিযোগের বিরুদ্ধে লড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০