নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২০, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

ফেদেরারের পর নাদাল

হাঁটুতে অস্ত্রোপচারের কারণে এবারের ইউএস ওপেন থেকে আগেই সরে দাঁড়িয়েছেন রজার ফেদেরার।

এবার করোনা আতঙ্কে ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিলেন টেনিসের আরেক মহাতারকা রাফায়েল নাদাল। করোনার ছোবলে অন্য সব খেলার মতো টেনিসের সূচিও লণ্ডভণ্ড হয়ে গেছে।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর এ বছর আর কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। বাতিল হয়েছে উইম্বলডন। পিছিয়ে গেছে ফরাসি ওপেন। সব ঠিক থাকলে ৩১ আগস্ট নিউইয়র্কে শুরু হওয়ার কথা ইউএস ওপেন।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নাদালের সামনে এবার সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর। কিন্তু করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যেতে নারাজ ৩৪ বছর বয়সী স্প্যানিশ তারকা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাদাল জানিয়েছেন, ‘অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, এ বছর ইউএস ওপেনে খেলব না আমি। বিশ্বব্যাপী পরিস্থিতি এখন খুবই সঙ্গিন, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। …. এমন সিদ্ধান্ত আমি নিতে চাইনি। কিন্তু এবার আমি মনের ডাকে সাড়া দিচ্ছি। এবার যুক্তরাষ্ট্র সফরে না যাওয়াটাই ভালো হবে।’

১৯৯৯ সালের ইউএস ওপেনের পর এই প্রথম ফেদেরার বা নাদালবিহীন কোনো গ্র্যান্ড স্লাম দেখবে বিশ্ব। এতে শীর্ষবাছাই নোভাক জোকোভিচের ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের রাস্তা পরিষ্কার হয়ে গেল। এদিকে করোনার কারণে নারী এককের শীর্ষবাছাই অ্যাশলি কার্টিও এবার ইউএস ওপেনে খেলবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০