অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

নিখোঁজের সন্ধানে মানববন্ধন, থানায় হামলা

সিরাজদিখানে নিখোঁজের সন্ধানে মানববন্ধন, থানায় হামলা
ছবি: সংগৃহীত

 মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবীতে পূর্ব ঘোষিত মানববন্ধন থেকে  থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার ১২ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় থানার দরজা ও  জানালা, আসবাবপত্র ও ৫ টি গাড়ী ভাংচুর করে।
স্থানীয়রা জানান সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয়ে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় ৫ টি গাড়ী, থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করেছে।
এ বিষয়ে (সিরাজদিখান-টংগীবাড়ি) সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, মানববন্ধন শেষ করে অতর্কিতে হামলা চালানো হয়। এসময় বেশ কিছু গাড়ী ও আসবাবপত্র ভাংচুর করা হয়। মানববন্ধনকারীরা ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে।
প্রসঙ্গতঃ জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারী থেকে নিখোঁজ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০