নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র জমা দিতে পারলেন না জাপা প্রার্থী

নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত না হওয়ায় মুন্সিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীনের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়নি। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও জমাদানের শেষ সময় ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির এই নেতা। এতেই বাধে বিপত্তি।

মনোনয়নপত্র জমা না দিতে পারার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জয়নাল আবেদীন। তবে এদিন জেলার অপর দুটি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত কয়েকজন জানান, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে দুপুর থেকেই প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট। তবে বিকেল চারটার পর নতুন করে আর কারো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। বিকেল চারটার কয়েক ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন জয়নাল আবেদীন। এ সময় মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি। পরে কার্যালয় ত্যাগ করেন তিনি।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি ও মুন্সিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন বলেন, আমি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। তবে সেটি হয়নি। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাগজপত্র নিয়ে যাই। সড়কে একটি ভ্যান গাড়ির সঙ্গে আমার গাড়ি দুর্ঘটনা ঘটে। এতে আমার সময় বিলম্ব হয়ে যায়।

আপিল করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে জয়নাল আবেদিন বলেন, আমি অনলাইনে বারবার চেষ্টা করার পরও এটি না হওয়ায় আমার এই বিপত্তিতে পড়তে হয়েছে। এখান থেকে আমাকে আপিল করার পরামর্শ দিয়েছে, আমি নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০