নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

থিম-জভেরেভ ফাইনাল

এবারের ইউএস ওপেনে অংশ নেননি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ওদিকে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে বহিষ্কৃত হয়েছেন নোভাক জোকোভিচ।

‘বিগ থ্রি’র অনুপস্থিতিতে ‘নতুনের’ হাতে উঠতে যাচ্ছে ইউএস ওপেনের রাজত্ব। প্রস্তুত চূড়ান্ত মঞ্চ। ডমিনিক থিম ও আলেক্সান্দার জভেরেভের ফাইনাল দিয়ে আজ ইউএস ওপেন পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।

শুক্রবার রাতের সেমিফাইনালে তৃতীয় বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে ৬-২, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে ফাইনালে উঠে গেছেন দ্বিতীয় বাছাই থিম। আরেক সেমিফাইনালে স্পেনের পাবলো কারেনো বুস্তার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে পা রাখেন জভেরেভ।

প্রথম দুই সেট হারের পরও জার্মান তরুণ ম্যাচ জিতেছেন ৩-৬, ২-৬, ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে। থিম-জভেরেভ দু’জনের সামনেই প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। এর আগে তিনবার ফাইনালে খেলার সুযোগ হয়েছে থিমের, দুইবার ফরাসি ওপেনে ও একবার অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু একবারও সাফল্য পাননি ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা।

অন্যদিকে জভেরেভ এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন। আজ তাদের ফাইনাল দিয়ে বিরল একটি মুহূর্ত জন্ম নিতে যাচ্ছে। ১৯৯০’র দশকে জন্ম নেয়া প্রথম গ্র্যান্ড স্লাম জয়ীর সাক্ষী হতে যাচ্ছে টেনিস বিশ্ব। ফাইনালে পা রেখে থিম বলেন, ‘নিয়মিত তিন সেট জেতার চেয়ে এটা নিশ্চিতভাবেই অন্যরকম অনুভূতির। প্র

থম সেটে আমি ভাগ্যবান ছিলাম (মেদভেদেভ জেতার সুযোগ হাতছাড়া করায়)।’ জভেরেভের বিপক্ষে ফাইনাল প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি সত্যি উন্মুখ হয়ে আছি। বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক যেমন দারুণ, তেমনি প্রতিদ্বন্দ্বী হিসেবেও। এটা সত্যিই দুর্দান্ত ব্যাপার যে, আমরা গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০