শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের  শ্রীনগর উপজেলার  সমষপুর এলাকায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে পথচারী পায়েল ও মোটরসাইকেল চালক নিরব গুরুতর আহত হয়। রাত ১১ টার দিকে আহত পথচারী পায়েল (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি উপজেলা দক্ষিণপাইকশা গ্রামে।
 আহত নিরব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামে ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের কনসার্ট দেখতে আহত নীরব ও তার বন্ধুরা এসেছিল।
  অপরদিকে শুক্রবার দিবাগত  রাত ৩ টার দিকে হাসাড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাক অপর একটি  মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭)। নিহত আমিনুল মাওয়া  এলাকা ঘুরতে এসেছিল।  অন্যদিকে শনিবার সকালে সিরাজদিখানে নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের ডিভাইডারের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই  মারা যান মোটরসাইকেল চালক ইউসুফ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
রাতে হাসাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত যানবাহগুলোকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০