নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ডলারের দর এক লাফে বাড়ল সাত টাকা

বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু হতেই আরো দর হারাল টাকা।

যুক্তরাষ্ট্রের মুদ্রাটির দর ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের দিনও ছিল ১১০ টাকা। অর্থাৎ এক দিনেই সাড়ে ৬ শতাংশের বেশি দর হারিয়েছে টাকা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর পরামর্শ মেনে এখন থেকে এ পদ্ধতিতেই ডলারের দর নির্ধারিত হবে।

গত ১৭ ডিসেম্বর থেকে ডলারের বিপরীতে টাকার বিনিময় দর ব্যাংক খাতে ছিল সর্বোচ্চ ১১০ টাকা। ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন তারা ব্যাংক থেকে আমদানি পর্যায়ে ডলার কিনতে ব্যয় হচ্ছে ১১৫ থেকে ১১৬ টাকা।

আর কার্ডে ব্যাংক থেকে ডলারের দর ১১৪ টাকা। খোলা বাজারে যা চলছে ১১৮ টাকা।

নতুন দর নির্ধারণ করে বাণিজ্যিক ব্যাংকে সার্কুলার দিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক বলছে, ‘‘এর বাইরে ব্যাংকগুলো গ্রাহক ও আন্তঃব্যাংকে ইচ্ছে মতো দরে ডলার কেনা-বেচা করতে পারবে।’

বুধবার থেকেই নতুন পদ্ধতি কার্যকর বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অতীতে বিনিময় হার বাজারের উপর ছেড়ে দিলেও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি ডলারের দর কত হবে তা ব্যাংকগুলোকে মৌখিকভাবে জানিয়ে দিত।

সেক্ষেত্রে ঘোষিত দরের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন ৫০ পয়সা যোগ-বিয়োগ করে বৈদেশিক মুদ্রা কেনা বেচার সুযোগ দিত কেন্দ্রীয় ব্যাংক।

আনুষ্ঠানিকভাবে ক্রলিং পেগ চালুর সময়ে মার্জিনের কথা উল্লেখ করেনি কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলো ইচ্ছে মত দরে ডলার কেনা-বেচা করতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ব্যাংকারদের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি খাতের এক ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আগে তো মার্জিন ৫০ পয়সা ছিল। নতুন সিদ্ধান্তে কী হয় তা জানতে আমরা আজ ও আগামীকাল বাংলাদেশ ব্যাংকের অবস্থান দেখব।

“তারা যদি ১১৭ টাকাকে স্ট্যান্ডার্ড ধরে মার্জিন ঠিক করে দেয়, তাহলে তাই করা হবে। আর যদি মার্জিন না থাকে তাহলে বাজার দর অনুযায়ী কেনা-বেচা করব।’’

কোভিড মহামারী থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময় ২০২১ সালের মাঝামাঝি থেকে ডলারের চাহিদা বাড়তে থাকে। পরের বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করে বসলে আন্তর্জাতিক বাজারের দ্রব্যমূল্য বেড়ে গেলে ডলারের চাহিদা আরও বেড়ে যায়। তখন থেকে সরবরাহ সংকটে দাম বেড়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০