নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৪, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ইতিহাসে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে সর্বোচ্চ রান। এক ইনিংসে নিজেদের দ্বিতীয় সর্বাধিক রান। বেশ কয়েকটি রেকর্ড গড়েই স্কোরবোর্ডে ২৬১ রানের বিশাল পুঁজি গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে চার ছক্কার বৃষ্টির ম্যাচে পাহাড়সম পুঁজিও জয়ের জন্য যথেষ্ট হলো না কলকাতার জন্য। ৮ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে পাঞ্জাব সুপার কিংস। শুধু আইপিএল নয়, যে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়ায় নজির গড়ল প্রীতি জিনতার দল।

শুক্রবার ইডেন গার্ডেন্সে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফিল সল্ট আর সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ২৬১ রানের বড় পুঁজি গড়েছিল কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারেস্টোর দুর্দান্ত শতকে ভর করে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব। ৪৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারেস্টো। এ ছাড়া ২৮ বলে ৬৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং।

ভারত-বাংলাদেশসহ এশিয়ার এই অঞ্চলে কার্যত প্রবল খরা চলছে। ঝড় বৃষ্টির দেখা নেই কোথাও। তাপপ্রবাহ প্রতিদিনই রেকর্ড ভাঙছে। এর মধ্যেই কলকাতার ইডেন গার্ডেন্সের বাইশগজে যেন কালবৈশাখী তুফান ছোটালেন দুই দলের ব্যাটাররা। একটা পরিসংখ্যানে আরেকটু পরিস্কার করা যাক এই ম্যাচটা। কলকাতা ও পাঞ্জাব মিলে ৩৮.৪ ওভারে রান করেছে ৫২৪! উভয় দল ছক্কা মেরেছে ৪২টি! যা টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এ ছাড়া আজকের ম্যাচে চারের মার রয়েছে ৩৮টি! মোট চার-ছক্কা ৮০টি! শুধু ছক্কা থেকে এসেছে ২৫২ রান (প্রায় ৫০%)। 

চলতি আসরে যেন উড়ছিল কলকাতা। এদিনও টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। দুজনে মিলে পাওয়ার প্লেতে যোগ করেন ৭৬ রান। ৮ ওভারেই তিন অঙ্ক ছাড়িয়ে যায় স্বাগতিকরা। ৩৭ বলে ৩৫ রান করে সল্ট সাজঘরে ফিরলে ভাঙে ১৩৮ রানের উদ্বোধনী জুটি।

সল্টের মতোই তাণ্ডব চালিয়েছেন নারিনও। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৭১ রান। এই ইনিংস খেলার পথে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষ দুইয়ে উঠে এসেছেন এই ক্যারবিয়ান ওপেনার। চলতি আসরেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। 

দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন মিদল অর্ডারের ব্যাটাররা। পাঁচে নেমে ১২ বলে ২৪ রান করেছেন আন্দ্রে রাসেল। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে এসেছে ১০ বলে ২৮ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন ভেঙ্কেটেশ আইয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০