নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৪, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

আমি দূর্ণীতি করিনা এবং দূর্ণীতিবাজদের প্রশ্রয় দেই না: শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মসিউর রহমান মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

[৩] শুক্রবার রাত ৮ টায় উপজেলার রাঢ়ীখাল  ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কবুতরখোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাঢ়ীখাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মাসুদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মসিউর রহমান মামুন। 

[৪] এসময় তিনি বলেন বিগত ৫ বছর শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। জনগণের সাথে আমার ওয়াদা ছিল আমি নিজে দূর্ণীতি করব না এবং দূর্ণীতিবাজদের প্রশ্রয় দেবো না। আশা করি জনগণের ওয়াদার বরখেলাপ করিনি ও আগামীতে সততা, নিষ্ঠার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি এজন্য পুনরায় আপনাদের সমর্থন চাই। উপজেলা পরিষদের অসমাপ্ত  উন্নয়নমূলক কাজ সমাপ্ত করতে আপানাদের সকলকে পাশে চাই। আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভোট আশা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান চপল, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎ, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খাঁন বারি, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান ঢালী, সাধারন সম্পাদক হানিফ বেপারি, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন, পাটাভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ খাঁন মুন, শ্রীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খাঁন  সম্পাদনা: এ আর শাকিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০