নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৪, ২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

আড়িয়াল বিলে ড্রেজার আসতে পারবে না-সৈয়দা রিজওয়ানা হাসান

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.51805556, 0.86145836);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

মোঃ লিসান আহমেদ  শ্রীনগর (মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ আড়িয়ল বিলে যেনো ড্রেজার আর না আসে সে বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন,মাঠ পর্যায়ে কাজ করতে আসলেই ড্রেজারগুলো উধাও হয়ে যায়। আবার ফিরে আসে। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বলতে কিছু শব্দ আছে। তিনি প্রশ্ন করেন প্রশাসনের তাহলে কাজটা কি? ড্রেজার দিয়ে আড়িয়াল বিলে কারা মাটি কাটছে ও ভরাট করছে এ বিষয়টি পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না। এ সময় তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসককে বলেন,ড্রেজার যেনো আড়িয়াল বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিয়মিত তদারকি করবেন। এছাড়া ২০ দিন অন্তর,অন্তর রিপোর্ট  জমা দেওয়ারও নির্দেশনা দেন তিনি।
সোমবার দুপুরে তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, পলি পড়ে, পদ্মার প্রবাহ কমে গিয়ে এই অঞ্চলের খালগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাল গুলোকে উদ্ধার ও দ্রুত খননে ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু যখন খাল খননের কথা হবে তখনই আপনারা হাজার কোটি টাকার প্রকল্প দেবেন। হাজার কোটি টাকা এই মুহুর্তে আমাদের হাতে নেই। আমরা দিতে পারছি না। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।
এছাড়া ব্রিফিংয়ে প্রশাসনের অনুমোদন বিহীন ও পরিবেশ ছাড়পত্র বিহীন ইটভাটাগুলো ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসনকে।
এ সময়  অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূইয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান,মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইঞ্জিন চালিত নৌকায় করে   আড়িয়াল বিল পরিদর্শনে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০