নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

আচরণবিধি লঙ্ঘন করায় মৃণাল কান্তিকে কারণ দর্শানোর নির্দেশ

মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মৃণালকান্তি দাস আচরণবিধি লঙ্ঘন করে নেতা–কর্মীদের নিয়ে আনন্দমিছিল ও সভা করেন। গত সোমবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা–সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করে যানবাহন এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় মুন্সিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক ফাহমিদা খাতুন লিখিতভাবে এ নির্দেশ দেন

কারণ দর্শানোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মৃণাল কান্তি দাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নম্বর ১৭৩ মুন্সিগঞ্জ-৩–এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ শহরের গোলচত্বর এলাকায় সভা–সমাবেশ করেন। মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। এ সময় শত শত নেতা–কর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হন। এতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। ওই এলাকায় প্রায় এক ঘণ্টা স্বাভাবিকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বিজ্ঞপ্তিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আরও বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এবং পত্রিকায় প্রকাশিত তথ্য বিশ্লেষণে পরিলক্ষিত হয়েছে, মৃণাল কান্তি দাস রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮–এর বিধি ৬ (ঘ) ও ৮ (ক)–এর বিধান এবং ১২–এর বিধান লঙ্ঘন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন বিষয়টি নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করা হবে না, সেটি ২ ডিসেম্বর শনিবার বেলা ১১টার মধ্যে কমিটির অস্থায়ী কার্যালয় মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগরে ফুটবল প্রতিক বিজয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মুন্সিগঞ্জে একাধিক বিএনপি নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ’র নির্বাচনী সভা

বিএনপি পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন।

শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগরের জমি সংক্রান্ত বিরোধের জেরে চারজনকে কুপিয়ে আহত

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

১০

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

১১

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

১২

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৩

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

১৪

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

১৫

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

১৭

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৮

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০