শ্রীনগর (মুন্সীগন্জ)প্রতিনিধি ,মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বিভিন্ন এলাকায়  ছাড়পত্র বিহীন  পরিবেশ বিধ্বংসী শিষা গলানো কারখানা চলছে কর্মযজ্ঞ। জনবসতিপূর্ন ও দু’তিন ফসলী জমির এলাকায় এসব শিষা গালানো কারখানা স্থাপনের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যে বিপন্ন হচ্ছে পরিবেশ । প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও
মাদ্রাসার কোমলপ্রাণ শিক্ষার্থীরা কাশি শ্বাস কষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন
শিক্ষক বৃন্দ।  কৃষকরা মার খেয়ে যাচ্ছে ফসল উৎপাদনের ক্ষেত্রে । এলাকাবাসীর অভিযোগ, শিষা গালানোর পাশাপাশি এ-সব  কারখানায় তামা, পিতল,  সিলভার গালানো হয় বলে টোকাই এবং সিচকেচোরের উপদ্রবও বেড়ে গেছে । ২০২২ সালে ইউ, এন, ও প্রনব কুমার ঘোষ অভিযান চালিয়ে কয়েকটি কারখানাটি ধ্বংস করে দেন। সম্প্রতি বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে এ সকল কারখানা নতুন করে শুরু হয়েছে কর্মযজ্ঞ।
তথ্যানুসন্ধানে জানা যায় , এক সময় এ-সব  ঢালাই কারখানা গুলো ডেমরা থানার বিলাঞ্চলে
ছিলো। ফসলী জমি ও পরিবেশ বিপর্যয়ের কারণে প্রশাসন জ্বালিয়ে পুরিয়ে ধ্বংস করে দেয়।
এরপর থেকেই সোরহাব আলীর নেতৃত্বে শ্রীনগরের বিভিন্ন ফসলের মাঠ ও জনবসতি এলাকায় গড়ে উঠে  পরিবেশ বিধ্বংসী এ-সব
অবৈধ কারখানা । এ বিষয়ে সোরহাব আলীর কাছে জানতে চাইলে , তিনি বলেন , এমনে ব্যাবসা করতে আহি নাই ।
জাগামত দিয়া লাইনঘাট বাইন্ধা কাজ করতাছি ,পরিবেশ বিধ্বংসী  এ-সব অবৈধ কারখানার   বিরুদ্ধে  শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদক্ষেপ  সম্পর্কে জানতে চাইলে,  মোশারেফ হোসাইন বলেন , বিষয়টি আমার জানা ছিল না। এদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।