শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, শ্রীনগরে সিমেন্ট বোঝায় শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মোঃ মিজান রহমান (৪০) নামক এক সুইজারল্যান্ড প্রবাসী নিহত ও আলামিন (৩৮) নামক বাইক চালক  গুরুতর  আহত হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বাঘড়া বরিবরখোলা খান বাড়ি এলাকায়  এ দূর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান

ঢাকা জেলার দোহার উপজেলার সাতভিটা গ্রামের মৃত অলি খালাসির ছেলে। সে দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ডে কর্মরত ছিলেন। নিহত মিজানুরের পরিবার সূত্রে জানা গেছে, গত ১মাস আগে পরিবারের লোকজনের সাথে দেখা করত সে ছুটিতে বাড়িতে আসেন। ৮ জুন শনিবার সন্ধ্যায় পুনরায় তার সুজারল্যান্ডে  যাওয়ার কথা ছিল।  আজ শুক্রবার সকালে ঢাকা থেকে তার স্ত্রীর বড় ভাই আলামিনের মোটর বাইকে চড়ে গ্রামের বাড়ি দোহারে আসতে ছিলেন।

শ্রীনগর বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন  জানান, শাহ সিমেন্টের কোম্পানির  ট্রাক চাপায় সে নিয়ত হয়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।